জনপদ

রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল

রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে, ঋণখেলাপী। একটি বেসরকারি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে তার ঋণের পরিমাণ সাড়ে ৫ হাজার টাকা।

তবে জানা যায়, এটি ওই ব্যাংকের কার্ডের বাৎসরিক নবায়ন ফি। রোববার দুপুরে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

বিষয়:নির্বাচন বাতিল মনোনয়ন রেজা কিবরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…