চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড বইয়ে জাজাই ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বাঁহাতি ওপেনার হযরতউল্লাহ জাজাই টি-টুয়েন্টির রেকর্ড বইয়ে তাণ্ডব চালিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তার দল পেয়েছে ৮৪ রানের দারুণ এক জয়।

দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আগে ব্যাট করে জাজাইয়ের দেড়শ পেরোনো অপরাজিত ইনিংসে ৩ উইকেটে ২৭৮ রান তোলে আফগানিস্তান। টি-টুয়েন্টিতে যেটি দলীয় সর্বোচ্চের রেকর্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৯৪ রানে থামে আইরিশরা।

আফগানরা দলীয় সর্বোচ্চের বিশ্ব রেকর্ড দখলে নেয়ার আগে শীর্ষ স্থানটা ছিল অস্ট্রেলিয়ার। তারা শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান করেছিল। আর আফগানিস্তান নিজেদের আগের সেরাটা করেছিল আয়ারল্যান্ডের বিপক্ষেই, ৮ উইকেটে ২৩৩ রান।

Banglabid

এদিন টর্নেডো চালানোর পথে ৬২ বলে অপরাজিত ১৬২ রানের ইনিংস খেলেছেন জাজাই, ১১ চার ও ১৬ ছয়ে সাজানো। তার সেরা হলেও ইনিংসটি টি-টুয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চের সেরা নয়। সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডটি ফিঞ্চের, জিম্বাবুয়ের বিপক্ষে করা ১৭২ রান।

উদ্বোধনীতে উসমান গনিকে (৪৮ বলে ৭৩) নিয়ে রেকর্ড জুটি গড়েছেন ২০ বছর বয়সী জাজাই। ১৭.৩ ওভারে তাদের জুটিতে আসে ২৩৬ রান। টি-টুয়েন্টিতে যেকোনো জুটিতেই যেটি বিশ্ব রেকর্ড। আগেরটি অজিদের অ্যারন ফিঞ্চ ও ডার্সি শর্টের ২২৩, জিম্বাবুয়ের বিপক্ষে।

তবে জাজাইয়ের মারা ১৬ ছক্কা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ফিঞ্চেরই, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ছয়। এদিন দলীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে। আফগানরা সব মিলিয়ে ইনিংসে ছয় মেরেছেন ২২টি। টি-টুয়েন্টিতে ইনিংসে মোট ২১টি করে ছক্কা ছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের।

Reneta

জবাব দিতে নেমে ১২৬ রানের উদ্বোধনী জুটি পায় আয়ারল্যান্ড। সেটিও বিশাল লক্ষ্য তাড়ার জন্য যথেষ্ট ছিল না। পল স্টার্লিং ১২ চার ও ২ ছয়ে ৫০ বলে ৯১ করে ফিরেছেন। আরেক ওপেনার কেভিন ও’ব্রায়েন করেছেন ২৫ বলে ৩৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানজাজাইলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির হ্যাটট্রিকে সেভিয়াকে হারিয়ে ফিরল বার্সা

পরবর্তী

ভেনেজুয়েলার সীমান্তে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্রের নিন্দা

পরবর্তী

ভেনেজুয়েলার সীমান্তে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্রের নিন্দা

কী থাকছে অস্কারের খাবার টেবিলে?

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT