চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুয়েটে বাসচালক হত্যায় দু’জন গ্রেপ্তার 

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:২৭ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৮
অপরাধ
A A

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে নগরীর মতিহার থানার পরিদর্শক (ওসি তদন্ত) মাহবুব আলম নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, নগরীর কাজলা এলাকার তজিবর রহমানের ছেলে শিমুল ওরফে পলাশ এবং নগরীর ভদ্রা এলাকার বাসিন্দা ওয়াশিম।

পুলিশ কর্মকর্তা মাহবুব আলম বলেন: ঘটনার দিন সোমবার রাতে নগরীর ভদ্রা এলাকা থেকে ওয়াশিমকে এবং শুক্রবার রাতে কাজলা এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। শনিবার পলাশকে আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

তিনি বলেন: পলাশ জবানবন্দিতে বলেছে, আগের একটি মারামারির মামলার মধ্যস্থতাকারী ছিল সালাম। সালামের ভূমিকার কারণে মামলাটি মীমাংসা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে পাঁচজন মিলে সালামকে হত্যা করেছে। এ হত্যা মামলার অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে বাকি চারজন কে সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি মাহবুব আলম।

ওসি আরো বলেন: আব্দুস সালাম হত্যা মামলায় ওয়াশিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে, তবে রিমান্ড শুনানি হয়নি। আশা করা হচ্ছে শীঘ্রই মামলাটির সমাধান করা সম্ভব হবে।

এদিকে, বাসচালক আব্দুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রুয়েট কর্মচারী সমিতি। শনিবার সকাল সাড়ে ১০টায় রুয়েটের প্রশাসন ভবনের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে।

Reneta

গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে রুয়েটের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে বাসচালক আব্দুস সালামকে (৫৫) কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় তার চিৎকারে কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পরদিন নিহতের বড় ছেলে অজ্ঞাতনামাদের আসামি করে মতিহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুয়েট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘প্রাণ তো প্রাণ, হোক মানুষের বা অন্য প্রাণির‘

পরবর্তী

‘যতদিন হাসিনা, ততদিন ক্ষমতা’

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-গ্লোবাল উইমেনস লিডারশিপ

‘যতদিন হাসিনা, ততদিন ক্ষমতা’

মোস্তাফিজকে বসিয়ে রেখে জয়ের খোঁজে মুম্বাই

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT