সিরিয়ার লাটাকিয়ায় রুশ বিমান হামলায় ৪৫ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে।
সোমবার দুপুরে রুশ যুদ্ধবিমান লাটাকিয়ার জাবাল আল আকরাদের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এ হামলা চালায়। ফ্রি সিরিয়ান আর্মি ব্রিগেড নামের বিদ্রোহী দলটির প্রধান এতে নিহত হন। নিহত হন দলের অন্য সেনা ও তাদের পরিবারের সদস্যরা।
তবে রাশিয়া বলছে, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিলো আইএসনিয়ন্ত্রিত এলাকা। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সোমবারের হামলায় প্রচুর বেসামরিক লোকও আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছে তারা। দামেস্ক এবং আলেপ্পোতেও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে রাশিয়া।






