চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ, এবারও লড়বেন পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রাশিয়া-প্রেসিডেন্ট নির্বাচন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ মার্চ। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদন পাওয়ার পর তারিখটি ঠিক হয়। এবারের নির্বাচনেও প্রার্থী হবেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে ২০ ডিসেম্বরের মধ্যেই ফেডারেশন কাউন্সিলের সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশ করা হবে বলে রুশ নির্বাচন কমিশনের বরাতে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস।

নির্বাচনের তারিখটি রাসিসকায়া গাজেতা ও পার্লামেন্টস্কায়া গাজেতা নামের দুটি পত্রিকার প্রিন্ট ও অনলাইন সংস্করণে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা। এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে এবং রাজনৈতিক দল নির্বাচনী কংগ্রেস আয়োজন করতে পারবে। স্বতন্ত্র প্রার্থীরা প্রাক্‌-সমর্থন গ্রুপ গঠনপ্রক্রিয়া শুরু করবেন।

রাশিয়ার প্রধান নির্বাচন কমিশনার ইয়েল্লা তামফিলোভা বলেছেন, ২০১৮ সালের ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে অন্তত ২৩ জন প্রার্থী অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

গত ৬ ডিসেম্বর দেয়া এক ঘোষণায় চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার কথা জানান বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর ১৪ ডিসেম্বর মস্কোয় এক সংবাদ সম্মেলনে মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সর্বশেষ ইউনাইটেড রাশিয়া দলের হয়ে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান পুতিন।

২০১২ সালের নির্বাচনের আগ পর্যন্ত নির্বাচিত সরকারের মেয়াদ ছিল চার বছর। ২০১২ সালের সর্বশেষ নির্বাচনে পুতিন নির্বাচিত হওয়ার পর সরকারের মেয়াদ বাড়িয়ে ছয় বছর করা হয়। বর্তমান নিয়ম অনুসারে, একজন প্রেসিডেন্ট টানা দু’বার নির্বাচনে অংশ নিতে পারবেন। যদিও পুতিন এবারও অংশ নিলে এটা হবে তার চতুর্থ নির্বাচন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT