চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর কারণেই এমবাপেকে দলে নেয়নি রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

রোনালদোর রিয়াল ছাড়ার গুঞ্জনের কারণেই কাইলিয়ান এমবাপেকে বার্নাব্যুতে আনতে মরিয়া হয়ে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তড়িঘড়ি কিছু ব্যবস্থানও নেয় তারা। এমবাপেকে পেতে মোনাকোর সঙ্গে রেকর্ড চুক্তির খুব কাছাকাছিও গিয়েছিল রিয়াল।

কিন্তু এমবাপে রিয়ালে আসুক সেটি চাননি দলটির সবচেয়ে বড় তারকা রোনালদোই। আর সে কারণেই ফরাসি তারকাকে দলে নেয়নি রিয়াল। এমনটাই দাবি করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

ফরাসির তারকারকে পেতে রিয়াল ১৮০ মিলিয়ন খরচ করতে রাজি রিয়াল। এমন খবরের পর শুরুতে কোনও কথা বলেননি রিয়ালের এক নম্বর তারকা রোনালদো। তবে রিয়ালে চুক্তি করার পর মুখ খুলতে শুরু করেন সিআর সেভেন।

তখন স্প্যানিশ পত্রিকা দায়ারিয়া গোল জানায়, নিজের তারকাখ্যাতি হারানোর ভয়েই এমবাপেকে আনার বিপক্ষে রোনালদো। পরে লোনের নামে বিশাল অঙ্কে মোনাকে তারকাকে দলে টানে পিএসজি।

আর্জেন্টিনার সাবেক অধিনায়ক এখন বলছেন, তিনি এমবাপেকে সই করানোর জন্য ব্যক্তিগতভাবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজকে বলেছিলেন। তখন ফরাসি তারকাকে ‘ফুটবলের বিস্ময়’ হিসেবেও প্রশংসা করেন।

স্প্যানিশ পত্রিকা এএসকে ম্যারাডোনা বলেন, ‘আমার কাছে এমবাপে ফুটবলের বিস্ময়। আমার ধারণা সে অনেককেই ছাড়িয়ে যাবে। তাহলে কেন তাকে সই করাচ্ছেন না? ফিফা অনুষ্ঠানে দেখা হওয়ার সময় পেরেজকে এটাই বলেছিলাম।’

Reneta

জবাবে কি বলেছিলেন পেরেজ? উত্তরে ম্যারাডোনা বলেন, ‘সে আমাকে বলল, ঠিক আছে, কিন্তু আমার যে রোনালদো আছে।’

গত মৌসুমে মোনাকোকে লিগ ওয়ান শিরোপা জেতানো এমবাপের দিকে নজর ছিল বিশ্বের বড় বড় সব ক্লাবেরই। কিন্তু শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে পিএসজিতে জুটি গড়েন।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির জার্সিতে ১০ করেছেন ফরাসি তারকা। তার দলও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। লিগে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে উঠে গেছে উনাই এমেরির দল। যেখানে তাদের প্রতিপক্ষ আবার রোনালদোর রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ১৮ মার্চ, এবারও লড়বেন পুতিন

পরবর্তী

যুদ্ধের ময়দানেই পিতা ও পুত্রের সাক্ষাৎ

পরবর্তী
বাংলাদেশের একজন পুরুষ ব্যক্তি প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধের ময়দানেই পিতা ও পুত্রের সাক্ষাৎ

শহীদ বীর পুলিশদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে শহীদ বীর পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT