চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুল নিষ্পত্তির আগে হাতিরঝিলের নকশা বহির্ভূত স্থাপনা ভাঙা যাবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৮
আদালত
A A

রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণে হাইকোর্টের নির্দেশের উপর স্থিতিবস্থা জারির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সেই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তি নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনাগুলো ভাঙা যাবে না।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

একটি জাতীয় দৈনিকে ‘নিষ্ক্রিয় ভূমিকায় রাউজক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন যুক্ত করে এ ব্যাপারে নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়।

সেই রিটের শুনানি নিয়ে গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানীর হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন।

সেই সাথে নকশা বহির্ভূতভাবে ওই প্রকল্পে কোনো স্থাপনা যাতে কেউ নির্মাণ করতে না পারে, সে জন্য প্রতিনিয়ত তদারকি করার নির্দেশ দেয়া হয়।

এছাড়া ওই প্রকল্পের নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণ বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না এবং লে-আউট প্ল্যান অনুসারে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্প রক্ষায় কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনাগুলোর মালিকরা।

ট্যাগ: লিড নিউজহাতিরঝিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিকে তিনবার প্রস্তাব দিয়েছিল ম্যানসিটি

পরবর্তী

পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে দেশের কিছু লোক জড়িত: প্রধানমন্ত্রী

পরবর্তী

পদ্মা সেতু নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের পেছনে দেশের কিছু লোক জড়িত: প্রধানমন্ত্রী

খালেদা জিয়া

খালেদার অনুপস্থিতিতেই চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা চলবে

সর্বশেষ

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

আগস্ট ২৬, ২০২৬

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT