চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনির আবেগের ম্যাচ, প্রতিশোধের নেশায় ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডের জার্সিতে বিদায়ী শুভেচ্ছা পাচ্ছেন ওয়েইন রুনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রীতি ম্যাচ দিয়ে ক্যারিয়ার শেষ করবেন ইংলিশদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রুনির আবেগের ম্যাচের রাতে প্রতিশোধের নেশায় মাতবে ক্রোয়েশিয়া।

স্পেনের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচের আগে দলকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন কোচ জ্লাতকো দালিচ। সেপ্টেম্বরে স্পেনের কাছে ০-৬ গোলে বিধ্বস্ত হওয়ায় প্রতিশোধের আগুনে জ্বলছে বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রোয়েটরা।

‘রাশিয়ার মুহূর্তগুলো আমাদের ভুলে গেলে চলবে না। দলের সদস্যদের উজ্জীবিত হতে হবে; যেমনটা গত গ্রীষ্মে ছিল’ -ম্যাচের আগে বলেছেন দালিচ। বৃহস্পতিবার দিবাগত রাতে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের মাকসিমির স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে স্বাগতিকরা।

বিধ্বস্ত হওয়া ম্যাচের প্রতিশোধ সম্পর্কে ক্রোয়েট কোচ বলেছেন, ‘এ ম্যাচে আমাদের মনোভাব ও ফিটনেস থাকবে পুরোপুরি ব্যতিক্রম। স্পেনের কাছে হারা ম্যাচের তুলনায় এখন আমরা অনেক ভালো অবস্থানে রয়েছি। ওই ম্যাচে আমরা ছত্রভঙ্গ হয়েছিলাম। আমরা প্রতিশোধ চাই; ৩ পয়েন্ট অর্জনের প্রতিশোধ।’

বিশ্বকাপের পর এটিই হতে যাচ্ছে নিজ দেশের দর্শকদের সামনে লুকা মদ্রিচদের প্রথম ম্যাচ। গেল অক্টোবরে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র হওয়া হোম ম্যাচের গ্যালারি ছিল দর্শকশূন্য। ২০১৬ সালে ইউরোর বাছাই পর্বে ইতালির বিপক্ষে ম্যাচে বর্ণবাদ ইস্যুতে রুজেভিকা স্টেডিয়ামে দর্শক নিষিদ্ধ করেছিল উয়েফা।

স্পেনের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। বিশ্বকাপ ফাইনাল হারের পরও দেশে ফিরে বীরের মর্যাদা পাওয়া দলের ওপর এখন আস্থা রাখতে পারছেন না সমর্থকরা! তা অবশ্য পাত্তা দিচ্ছেন না দালিচ, ‘আমি জানি, অনেকই আস্থা রাখতে পারছেন না, আমরা দুটি ম্যাচই জিতব। কিন্তু আমি বলতে চাই, রাশিয়ায় আমরা যা করেছি, তা এখনো করার সামর্থ্য আমার দলের রয়েছে।’

Reneta

ওয়েম্বলিতে রাশিয়া বিশ্বকাপ সেমির রি-ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ডের স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে ফাইনালে উঠেছিল দালিচের দল। ফ্রান্সের কাছে ২-৪ গোলে ম্যাচ হারলেও দর্শক হূদয়ে জায়গা করে নিয়েছিলেন ৪২ লাখ জনসংখ্যার ছোট্ট দেশের ফুটবলাররা।

এদিকে, থ্রি লায়ন্সদের হয়ে ওয়েম্বলিতে ফিরতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবছেন সাবেক ম্যানইউ তারকা রুনি, ‘ফুটবল অ্যাসোসিয়েশন আমাকে এ ম্যাচের জন্য মনোনীত করায় সম্মানিত বোধ করছি। দর্শক এবং আমাকে যারা সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানানোর সুযোগ পাচ্ছি।’

দুই বছরের মধ্যে এটি হতে যাচ্ছে রুনির প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সর্বশেষ রাশিয়া বিশ্বকাপ বাছাই পর্বে খেলেছেন এ ফরোয়ার্ড।

ক্রোয়েশিয়া-স্পেনের দিনে উয়েফা নেশন্স লিগে রাতে বেলজিয়াম খেলবে আইসল্যান্ডের বিপক্ষে, অস্ট্রিয়ার প্রতিপক্ষ বসনিয়া এন্ড হার্জেগোভিনা, গ্রিস মুখোমুখি হবে এস্তোনিয়ার, ফিনল্যান্ডের প্রতিপক্ষ হাঙ্গেরি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফা নেশনস লিগওয়েন রুনিক্রোয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT