চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়া চক্রবর্তীর পরিস্থিতির সুযোগ নিতে চাই না: ‘চেহরে’ নির্মাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০২১
বিনোদন
A A
বাংলাদেশি সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা ও প্রযোজক আনন্দ পণ্ডিত এক সাক্ষাৎকারে কথা বলেছেন করোনা পরিস্থিতির কারণে ‘চেহরে’ সিনেমাটি পিছিয়ে দেয়া প্রসঙ্গে। নানা বিতর্কের শিকার রিয়া চক্রবর্তীর সঙ্গে কাজ করা প্রসঙ্গেও কথা বলেছেন নির্মাতা।

ভারতে আবারও করোনা বেড়ে যাওয়ায় নির্মাতারা বিপাকে পড়েছেন। অনেক ছবিই সিনেমা হলে মুক্তির প্রস্তুতি নিচ্ছিল। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার সুযোগ থাকলেও প্রযোজক ও নির্মাতাদের প্রথম পছন্দ সিনেমা হল। এই প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে ‘চেহরে’ নির্মাতা আনন্দ পণ্ডিত বলেন, ‘সিনেমা হলে ছবি মুক্তি দেয়ার বিষয়টি এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ছবির ব্যবসা অনিশ্চিত, প্রচারণা চালানোও সম্ভব নয়।’

৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল এই নির্মাতার ‘চেহরে’। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ছবির মুক্তি আবারও পেছাতে হলো। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, চেহরে বড় পর্দায় দেখার মতো ছবি। তাই থিয়েটারে মুক্তি দিতে চাই। কিন্তু এটাও জানি যে পরিস্থিতি খারাপ থেকে আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। এটা ভালো ছবি। তাই প্রযোজক হিসেবে আমি থিয়েটারে মুক্তির অপেক্ষা করার ঝুঁকি নেব।’

‘চেহরে’ ছবির পোস্টারে রিয়া চক্রবর্তীর নাম নেই। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। এই প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমি তার নাম উল্লেখ করার প্রয়োজন অনুভব করিনি। তিনি সিনেমার আট শিল্পীর একজন। বহু আগে তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, তিনি তার কাজ ঠিক মতো সম্পন্ন করেছেন। তাকে সিনেমার একজন শিল্পী হিসেবেই দেখছি। আমার সিনেমার বাণিজ্যিক সুবিধার জন্য তার পরিস্থিতির সুযোগ নিতে চাই না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পোস্টারে তার নাম রাখবো না। এমনিতেই তিনি কঠিন সময় পার করেছেন, আর কোনো নতুন ঝামেলায় তাকে ফেলতে চাই না।’

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রিয়া। তিনি ছিলেন সুশান্তের গার্লফ্রেন্ড। সুশান্তর মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় এক মাস জেলে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। এই বিতর্কের আবহে ‘চেহরে’ সিনেমায় রিয়াকে বাদ দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে ট্রেলার প্রকাশের পর যাবতীয় জল্পনার অবসান। সিনেমা থেকে ছেঁটে ফেলা হয়নি রিয়াকে।

‘চেহরে’ সিনেমার প্রধান চরিত্রগুলিতে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মতো তারকাদের। থ্রিলার ঘরানার এই ছবি কবে মুক্তি পাবে তা এখনও ঘোষণা করা হয়নি।

ট্যাগ: রিয়া চক্রবর্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার কারণে ভারতে দশম শ্রেণীর আইসিএসই বোর্ড পরীক্ষা বাতিল

পরবর্তী

কিউবায় রাউল কাস্ত্রো’র জায়গা পেলেন দিয়াজ কানেল

পরবর্তী
দিয়াজ কানেল কিউবায় বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশের জাতীয় পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিউবায় রাউল কাস্ত্রো'র জায়গা পেলেন দিয়াজ কানেল

মামুনুল হক গ্রেপ্তার, ধর্মীয় নেতা, হেফাজত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্য মামলায় মামুনুলকে গ্রেপ্তার দেখাতে আদালতে সিআইডি

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT