ফুটবল

রিয়াল-ম্যানসিটি ম্যাচ বাঁচাতে পারেন কেবল ইংল্যান্ড প্রধানমন্ত্রী

রিয়াল ও ম্যানসিটি খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ও ম্যানসিটি দলের খেলোয়াড়রা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসছে ৭ আগস্ট ইতিহাদে হওয়ার কথা ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ। ইউরোপে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের যা আশঙ্কাজনক হার, ম্যাচটি নিয়ে ভাবনায় পড়ে গেছে ইংল্যান্ড।

স্পেন থেকে কেউ গেলেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। সেই নির্দেশ মানার মতো সময় বলতে গেলে নেই এখন রিয়াল মাদ্রিদের হাতে। কেবল ইংলিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চাইলেই নিয়মের ব্যতিক্রম হতে পারে।

যুক্তরাজ্যের ক্রীড়া সচিব অলিভার ডাউদেন অবশ্য জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ ও ফর্মুলা ওয়ানের ক্ষেত্রে ১৪ দিন কোয়ারেন্টাইনের নিয়ম খাটবে না। শনিবার থেকে নতুন নিয়ম চালু হওয়ার পর ডাউদেন বক্তব্য পাল্টাবেন না বলেই আশা করছে রিয়াল।

এদিকে বিষয়টি নিয়ে রিয়ালকে এখনও কিছুই বলেনি উয়েফা। সংস্থাটির নিয়ম অনুযায়ী কেবল ২০১৯-২০ মৌসুমের জন্য যেকোনো ক্লাবের ৫০ ব্যক্তি একত্রে ইউরোপের যেকোনো দেশে ভ্রমণ করতে পারবে।

চ্যাম্পিয়ন্স লিগের জন্য এখন পর্যন্ত অনুশীলনই শুরু করেনি লস ব্লাঙ্কোসরা। অনুশীলনের সময় উয়েফার পক্ষ থেকে তাদের করোনা পরীক্ষা করা হবে।

বিষয়:উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ বরিস জনসন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…