চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিয়াল ছাড়া গতি নেই রোনালদোর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
রোনালদোর কর ফাঁকি মামলা।

রিয়াল মাদ্রিদ ছাড়লে কোথায় যেতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো? এমন জিজ্ঞাসায় কেবলমাত্র দুটি ক্লাবের কথাই শোনা যাচ্ছিল পর্তুগীজ অধিনায়ককে জড়িয়ে, পিএসজি এবং ম্যানচেস্টার ইউনাইটেড। এই ক্লাব দুটিরই নাকি কেবল রোনালদোর ব্যয়ভার বহনের সামর্থ্য আছে। তবে মাইকেল সালগাদোর মতে রোনালদোকে ঠিকঠাক মত রাখার সক্ষমতা নেই রিয়াল ছাড়া আর কোন ক্লাবের। সাবেক লস ব্লাঙ্কোস তারকা তাই সিআর সেভেনকে রিয়াল থাকে যেতেই পরামর্শ দিচ্ছেন।

কর-ফাঁকির মামলায় বিরক্ত রোনালদো চলতি গ্রীষ্মের দল-বদলে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন বলে খবর। শোনা যাচ্ছিল সাবেক ক্লাব ম্যানইউ হতে পারে তার পরবর্তী গন্তব্য। কিন্তু রেড ডেভিল কোচ হোসে মরিনহো সাফ জানিয়ে দিয়েছেন, সিআর সেভেনের পেছনে অর্থ বা সময় কোনটাই অপচয় করার পক্ষে নন তিনি। স্পেশাল ওয়ানের কাছে রোনালদোকে দলে টানা ‘মিশন ইম্পসিবল’। শুরুতে পিএসজিও রোনালাদোর ব্যাপারে আগ্রহ দেখিয়ে এখন পিঠটান দিয়েছ।

এমন অবস্থায় একমাত্র রিয়ালই হতে পারে বিশ্বসেরা ফুটবলারের আশ্রয়স্থল। এমনটাই মত সালগাদোর, ‘আমি তো রোনালদোর গায়ে অন্য দলের জার্সি দেখি না, অন্তত ইউরোপের কোন দলেরই না। আমার মনে হয় সে কেবল রিয়ালেই স্বস্তিতে থাকবে।’

লস ব্লাঙ্কোসদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকাকে রিয়ালে থেকেই অবসর নেয়ার পরামর্শ সালগাদোর, ‘চাইলে সে রিয়ালে থেকেই অবসর নিতে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোথাও গিয়ে খেলতে পারে।’

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর জরুরি বার্তা

পরবর্তী

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

পরবর্তী
বিশ্বজিৎ হত্যা

বিশ্বজিৎ হত্যা মামলায় হাইকোর্টের রায় ৬ আগস্ট

নর্থ কোরিয়া

নর্থের সঙ্গে আলোচনায় বসতে চায় সাউথ কোরিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্দোলন-বিক্ষোভের বিষয়ে জানতে আগাম গোয়েন্দা তথ্য নেবে দিল্লি পুলিশ

আগস্ট ২৬, ২০২৬
ছবি: ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ২৬, ২০২৬

দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মক্কা চুক্তি’তে বাংলাদেশকে চায় সৌদি আরব: রয়টার্স

আগস্ট ২৬, ২০২৬
ফাইল ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় ভোর থেকে বৃষ্টি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT