রিয়ালে চোখ ‘বার্সা যুব একাডেমির’ আদামা ট্রাওরের

Adama Traoré wearing Wolverhampton Wanderers football kit on the field during a game. Channel i News – চ্যানেল আই নিউজ
উলভার হ্যাম্পটনের স্প্যানিশ উইং ব্যাক আদামা ট্রাওরে ইংলিশ ক্লাবটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এল ন্যাশিওনালের খবর, ট্রাওরের এজেন্ট লা লিগায় যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছে তাকে।
বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ার মাধ্যমে উঠে আসা ২৫ বছর বয়সী ট্রাওরেও রিয়ালে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তার এজেন্ট ইতিমধ্যে মাদ্রিদিস্তাদের সাথে যোগাযোগ করেছে।
২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ট্রাওরের ভবিষ্যৎ লিভারপুলেই দেখতে পাচ্ছিলেন অনেকে। গত দুই মৌসুমে ফর্ম ধরে রাখতে না পারায় ১৮ মিলিয়ন পাউন্ডে তাকে অন্য ক্লাবের কাছে ছাড়তে চায় উলভার হ্যাম্পটন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






