স্পোর্টস

রিয়ালের গোলবন্যায় রোনালদোর চার

রিয়ালের গোলবন্যায় রোনালদোর চার

স্প্যানিশ লা লিগায়  হ্যাটট্রিকসহ  রোনালদোর চার গোলে সেল্টা ভিগোকে ৭-১ গোলের বন্যায় ভাসিয়ে দিল রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে রিয়ালের পাওয়া বিশাল জয়ে রোনালদো ছাড়াও গোল পেয়েছেন পেপে, হেসে ও গ্যারেথ বেল।

ম্যাচের ৪১তম মিনিটে রোনালদোর স্বদেশেী ডিফেন্ডার পেপে রিয়ালে গোল উৎসবের শুরুটা করেন। খেলার দ্বিতীয়ার্ধের ৫০তম মিনিটে গোল করেন রোনালদো। সেই শুরু তার পর পরবর্তী ২৬ মিনিটেই হ্যাটট্রিক সহ ৪ গোল করেন তিনি।

এমন দাপুটে জয়ের পরও ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানেই আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান ৯ পয়েন্টের।

বিষয়:লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…