চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের আরো এক দাপুটে জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ পূর্বাহ্ণ ১৭, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

এল ক্লাসিকোর পর থেকে নতুন করে জেগে উঠেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের পর লা লিগায় আরেকটি দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে উড়তে থাকা রিয়াল। গেটাফেকে তাদেরই মাঠে ৫-১ গোলে হারিয়ে নগরপ্রতিদ্বন্দ্বি অ্যাথলেটিকো মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে জিদানের শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধের বাকি সময়ে আরো তিনটি গোল করে। দলের হয়ে গোল করেন করিম বেনজেমা, ইসকো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ আর ক্রিস্টিয়ানো রোনালদো। গেটাফের হয়ে একমাত্র গোলটি করেন পাবলো সারাবিয়া।

ম্যাচের ২৯ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল। দলকে এগিয়ে নেন ফরাসি তারকা করিম বেনজেমা। ৪০ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ইসকো। প্রথমার্ধের এই দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জিদান শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৫০ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে, ৮৪ মিনিটের মাথায় ব্যবধান কমায় গেটাফে। পাবলো সারাবিয়ার গোলে স্কোর দাঁড়ায় ৩-১। চার মিনিট পরেই ব্যবধান বাড়িয়ে নেন রিয়ালের রদ্রিগেজ। ৮৮ মিনিটে স্কোর লাইন ৪-১ এ গিয়ে থামে।

ম্যাচের ৯০তম মিনিটে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড রোনালদো। ফলে, ৫-১ গোলে এগিয়ে থেকে আর পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। ৩ পয়েন্ট কম নিয়ে দিয়েগো সিমেওনের দল তৃতীয় অবস্থানে। আর এ ম্যাচে জয়ের ফলে অ্যাথলেটিকোকে টপকে ৩৩ ম্যাচ শেষে রিয়াল অর্জন করলো ৭৫ পয়েন্ট।

Reneta

অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়ে জয়েরধারা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধ হওয়া পোল্ট্রি খামারে কোয়েল পালন

পরবর্তী

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধারকাজ

পরবর্তী

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে, চলছে উদ্ধারকাজ

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT