চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে আটকে দিলো ভিয়ারিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ক্লাব বিশ্বকাপ জিতে সরাসরি বড়দিনের ছুটিতে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ছুটি কাটিয়ে মাঠের খেলায় ফিরতেই ছন্দপতন ঘটল বিশ্বচ্যাম্পিয়নদের। অবনমন অঞ্চলের পাশে ঘুরতে থাকা ভিয়ারিয়ালের মাঠ থেকে পয়েন্ট খুইয়ে ফিরেছে সান্তিয়াগো সোলারির শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে এগিয়ে থাকার পরও ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছে রিয়াল। পয়েন্ট হারানোর সঙ্গে লস ব্লাঙ্কোসদের জন্য দুঃসংবাদ, ম্যাচের বিরতিতে আবারো চোটের কারণে মাঠ ছেড়েছেন গ্যারেথ বেল। ইনজুরি ও অন্যান্য কারণ মিলিয়ে মৌসুমে মোট ১৫বার এই ওয়েলস ফরোয়ার্ডের বদলি নামাতে হয়েছে রিয়াল কোচকে।

ভিয়ারিয়ালের মাঠে সান্তি কাজেরোলার গোলে ৪ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। তিন মিনিট বাদেই সেই গোল শোধ দেন করিম বেনজেমা। পরে ২০ মিনিটে রাফায়েল ভারানে গোল করলে এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে বেলকে না পেয়ে মাঠে গতি হারায় রিয়াল। সেই সুযোগে ম্যাচের ৮২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে রিয়ালের কাছ থেকে দুই পয়েন্ট কেড়ে নেন কাজেরোলা।

ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট হারানোর পেছনে বেলের অভাবকেই দায়ী করেছেন রিয়াল কোচ সোলারি। দ্বিতীয়ার্ধে পর্যাপ্ত কাউন্টার অ্যাটাক না করতে পারায় প্রতিপক্ষ চেপে বসে পয়েন্ট কেড়ে নিয়েছে বলে বক্তব্য তার।

‘যখন জয়টা আমাদের হাতে তখনই আমরা ম্যাচটা হাত থেকে ফেলে দিয়েছি। প্রতিপক্ষ নিজেদের মাঠে খেলেছে। ওরা প্রচুর চাপ দিয়ে খেলেছে এবং পয়েন্ট আমাদের হাত থেকে কেড়ে নিয়েছে। গ্যারেথের অভাবটাই আমাদের ভুগিয়েছে। আমরা কাউন্টার অ্যাটাকে প্রচুর ভুল করেছি। গ্যারেথ এই কাজে একজন বিশেষজ্ঞ।’

Reneta

পয়েন্ট খোয়ালেও টেবিলের চারেই অবস্থান রিয়ালের। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৩৭ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা। দুইয়ে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৩৪।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রের স্পিকার নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি

পরবর্তী

ভুল করছে বিএনপি, মন্ত্রিসভায় থাকছে বড় চমক: কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের

ভুল করছে বিএনপি, মন্ত্রিসভায় থাকছে বড় চমক: কাদের

অলিভিয়েরের পেসের মানেই বুঝছেন না সরফরাজরা

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT