রিয়াজ-মিথিলার ‘মেঘ রঙ ভালোবাসা’
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় জুঁই ভালোবাসার প্রহর টেলিফল্ম ‘মেঘ রঙ ভালোবাসা’

রিয়াজ ও মিথিলা প্রেমের ছবি, প্রকৃতির মাঝে হাসিমুখে, সুন্দর পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাঝখানে টেলিভিশন পর্দায় বেশ নিয়মিত অভিনয় করতেন চিত্রনায়ক রিয়াজ। বছর কয়েক আগে ভিট তারকা মিথিলার সঙ্গে জুটি বেঁধে এই অভিনেতা ‘মেঘ রঙ ভালবাসা’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেন।
চ্যানেল আইয়ের পর্দায় সেই টেলিছবিটি আবারও দেখতে পারবেন দর্শক। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ৩টা ৫ মিনিটে জুঁই ভালোবাসার প্রহর-এ দেখা যাবে ‘মেঘ রঙ ভালোবাসা’।
টেলিছবিটি পরিচালনা করেছেন রাজীব হাসান। যেখানে চিত্রনায়ক রিয়াজ একজন বিখ্যাত ভাস্করশিল্পী। টেলিছবিতে আরো অভিনয় করছেন অবাক, আধার, সুমন, বি এম ইমরানসহ অনেকে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






