ক্রিকেট

রিশাদের অভিষেক, হোয়াইটওয়াশের মিশন

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সদস্য রিশাদ অভিষেকের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সদস্য রিশাদ অভিষেকের সময় ক্রিকেট মাঠে শুভেচ্ছা ও উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাত্র তৃতীয় লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হল রিশাদ হোসেনের। ২০ বর্ষী তরুণের অভিষেকের দিনে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে টানা ছয় জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের ২-০তে এগিয়ে স্বাগতিকরা। শেষটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

গত ম্যাচের জয়ী একাদশ থেকে স্বাগতিকরা দুটি পরিবর্তন এনেছে। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে খেলছেন রিশাদ। মোস্তাফিজুর রহমান নেই, খেলছেন শরিফুল ইসলাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু ম্যাচ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

বিষয়:আয়ারল্যান্ড চট্টগ্রাম বাংলাদেশ সাকিব স্টার্লিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…