চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ডে যা বলেছেন ‘ইসলাম বিতর্ক’ প্রকাশক শামসুজ্জোহা মানিক

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৯:৩১ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নিজের বিবেচনাবোধ থেকেই ‘ইসলাম বিতর্ক’ নামের অনুবাদ সংকলন প্রকাশ করেছেন বলে পুলিশ রিমান্ডে জানিয়েছেন ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে আটক ব-দ্বীপ প্রকাশনীর প্রকাশক শামসুজ্জোহা মানিক।

চ্যানেল আই অনলাইনকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,‘গত রাত থেকেই আটক তিনজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বর্তমান পরিস্থিতিতে ব-দ্বীপের প্রকাশক শামসুজ্জোহা ধর্মীয় উত্তেজনা ছড়ানোর মতো বইটি কেনো প্রকাশ করেছেন তা জানার চেষ্টা করেছে পুলিশ’।

ব-দ্বীপের প্রকাশক, মুদ্রাকর ও বিপণণ প্রধানকে আটকের পর এখন শাহবাগ থানায় বিভিন্ন মেয়াদে রিমান্ড নেয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক আরও বলেন,‘ ধর্ম নিয়ে লেখালেখি করায় লেখক,ব্লগার এবং প্রকাশকরা আক্রান্ত হওয়ার মতো পরিস্থিতিতে তিনি কেনো এই ধরণের বই প্রকাশ করলেন, প্রাথমিকভাবে আটক প্রকাশকের কাছে এই প্রশ্ন করেছি আমরা’।

জবাবে পুলিশকে শামসুজ্জোহা মানিক জানিয়েছেন, নিজের বিবেচনায় লেখা প্রকাশের স্বাধীনতা থেকেই অনুবাদ সংকলন বইটি প্রকাশ করেছেন তিনি।

সোমবার ইসলাম ধর্ম সম্পর্কিত বই ‘ইসলাম বিতর্ক’ নিয়ে আপত্তি ওঠায় অমর একুশে গ্রন্থ মেলা থেকে বইটির প্রকাশনী প্রতিষ্ঠান ব-দ্বীপের স্টল বন্ধ করে দেয় পুলিশ। এতে সম্মতি দেয় বাংলা একাডেমি। রাতে তার প্রকাশক শামসুজ্জোহা মানিক, সম্পাদক শামসুল আলম ও ছাপাখানার মালিক ফকির তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

Reneta

গত মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় শাহবাগ থানা পুলিশ। পরে প্রকাশককে ৫ দিন, ছাপাখানার মালিককে ২ দিন এবং সম্পাদককে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব-দ্বীপ প্রকাশনীশামসুজ্জোহা মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT