ফিলিপিন্সের রেমিটেন্স ফার্ম ফিলরেম সার্ভিস কর্পোরেশন জানিয়েছে, তাদের
কাছে বাংলাদেশের চুরি যাওয়া রিজার্ভের কোনো টাকা নেই। চুরি যাওয়া ৮১ মিলিয়ন
ডলারের ১৭ থেকে ১৮ মিলিয়ন ডলার ফিলরেমের কাছেই ছিলো বলে ধারণা করা হয়েছিলো।
কিন্তু মঙ্গলবার সিনেট ব্লু রিবন কমিটির শুনানিতে ফিলরেমের মালিক মাইকেল বাওতিস্তা বলেন, ‘আমার কাছে ১৭ মিলিয়ন ডলার নেই।’ সিনেট প্রো টেম্পর রালফ রেক্টোর প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।
ফিলরেমের প্রেসিডেন্ট বাওতিস্তার স্ত্রী সালুদ বলেন, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের সাবেক ব্র্যাঞ্চ ম্যানেজার মায়া সান্তোসের কথায় ওয়েকাং জু নামে একজনকে ৬০০ মিলিয়ন পেসো এবং ১৮ মিলিয়ন ট্রন্সফার করেছি আমরা।
শুনানীর শুরু থেকেই সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন বলে দাবী করেন বাওতিস্তা।
সঙ্গে তিনি এটাও বলেন, আমরাই প্রথম বলেছি, বাংলাদেশের চুরি যাওয়া অর্থ যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে ১০ মিলিয়ন পেসো (ফিলিপাইন মুদ্রা) বাংলাদেশকে ফেরত দিবো।
‘কিন্তু টাকাটা আমরা রাখিনি, টাকা আমাদের সঙ্গে নেই।’ আবারও শুনানিতে একই কথা বলেন তিনি। অবশ্য এর আগের শুনানিতে পরস্পরবিরোধী মন্তব্য করছিলো দুজনেই।
তাই কমিটির চেয়ার সিনেটর টিওফিস্টো গুইনগোনা বলেন, মনে হচ্ছে আমাদের বোকা বানানো হচ্ছে।










