বিনোদন

রিচির ‘সাতোশা’ অনুষ্ঠানে তারকারা

‘সাতোশা’ অনুষ্ঠানে রাশেক মালিক ও রিচি

‘সাতোশা’ অনুষ্ঠানে রাশেক মালিক ও রিচি

`সুন্দর কাটলো বিকেলটা। প্রজন্ম আগমনের বার্তা জানান দিচ্ছে। ছিল রিচির বেবি শাওয়ার। সবাই মিলে হৈ চৈ আর আনন্দ করলাম। এক প্রজন্ম চলে যাচ্ছে আরেক প্রজন্ম জায়গা করে নেবে এই সুন্দর পৃথিবীতে। এটাই তো নিয়ম। তারপরও কাউকে হারাতে মন চায় না। দোয়া করি সব কিছু সুন্দর ভাবে হউক।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ ১৪ আগস্ট সোমবার লিখেছেন টনি ডায়েস।

যুক্তরাষ্ট্র প্রবাসী টনি ডায়েসের ফেসবুক বার্তা থেকে জানা গেল, ছোট পর্দার জনপ্রিয় তারকা রিচি সোলায়মান আবার মা হচ্ছেন। রিচি এখন আছেন যুক্তরাষ্ট্রে। তার স্বামী রাশেক মালিক নিউইয়র্ক পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। গতকাল ১৩ আগস্ট রোববার নিউইয়র্কের করোনাতে রিচির বাসায় ‘বেবি সাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান আয়োজন করা হয়।

গর্ভাবস্থায় সাত মাস পূর্ণ হলে ‘বেবি সাওয়ার’ বা ‘সাতোশা’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেতা টনি ডায়েস, অভিনেত্রী রোমানা, নাট্য নির্মাতা সৈয়দ জামিম, রিচি ও রাশেকের পরিবারের সদস্য এবং বন্ধুরা।

রিচি ও রাশেক মালিকের বিয়ে হয় ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি। ২০১০ সালের ১ অক্টোবর প্রথম সন্তানের বাবা-মা হন তারা। ছেলের নাম রিদোয়ান মালিক। এই দম্পতি এখন তাদের দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষা করছেন।

‘সাতোশা’ অনুষ্ঠানে টনি ডায়েস, রোমানা আর মায়ের সঙ্গে রিচি

 

বিষয়:রিচি সোলায়মান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…