চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিক্সাচালকের মেধাবী ছেলের স্বপ্ন পূরণে হৃতিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

প্রথম ভারতীয় হিসেবে সুদূর লন্ডন থেকে ‘দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল’ এ যোগ দেওয়ার হাতছানি দিল্লির ২০ বছরের ডান্সার কামাল সিংয়ের। কিন্তু তার স্বপ্নপূরণের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছে আর্থিক দুরাবস্থা! টাকার জন্য কি তবে স্বপ্ন অধরা থেকে যাবে এই তরুণের?

সবিস্তারে শুনে এগিয়ে এলেন ‘কৃষ’ খ্যাত বলিউড তারকা অভিনেতা হৃতিক রোশান। কামালের স্বপ্ন পূরণে তিনি দিলেন ৩ লক্ষ টাকা! প্রিয় ডান্সার ও অভিনেতার এমন সহায়তায় রীতিমত আপ্লুত কামাল সিং।

মেধার কদর করতে জানেন হৃতিক। আর সেইকারণেই এক ২০ বছরের তরুণের স্বপ্নপূরণের কাণ্ডারি হয়ে উঠলেন তিনি। উঠতি ব্যালে ডান্সারের ট্রেনিংয়ের জন্য ৩ লক্ষ টাকা অর্থ সাহায্য করলেন,যেন সে তরুণ লন্ডনে গিয়ে এক ব্যালে স্কুলে প্রশিক্ষণ নিতে পারে। দিল্লির বিকাশ পুরীর বাসিন্দা কামাল সিংয়ের জন্য নিজের সংস্থা এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন তারকা।

অর্থ সাহয্যকারী প্ল্যাটফর্ম কেট্টো (Ketto) তে কামাল নিজের সমস্যার কথা জানায়। সেখানে তিনি লেখেন- ‘চার বছর আগে আমি কোনওদিন ব্যালের নামও শুনিনি। আমার বাবা একজন ই-রিক্সাচালক, আমি স্থানীয় একটি সরকারি স্কুলে লেখাপড়া করি সব সময়েই মনপ্রাণ চাইত নাচতে। ভাগ্যের ফেরে আমি যোগ দিই ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরার নাচের ক্লাসে। যিনি নয়া দিল্লিতে একটি নাচের স্কুল চালান। সেখানেই জানতে পারি ব্যালে কাকে বলে?’

কামাল নিজের পোস্টে উল্লেখ করেছেন তিন বছর ধরে পাশ্চাত্যের এই ক্ল্যাসিক্ল্যাল নৃত্যশৈলীর প্রেমে পড়ে গিয়েছেন তিনি। নিজের কঠোর তপস্যার ফলস্বরূপ প্রথম ভারতীয় ডান্সার হিসেবে সুদূর লন্ডনের দ্য ইংলিশ ন্যাশান্যাল ব্যালে স্কুল থেকে এক বছরের পেশাদার ট্রেনিং প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। যা শেষ করলে তিনি ওই গ্রুপে ব্যালে ডান্সার হিসাবে নাচার সুযোগ পাবেন, মিলবে মাসিক বেতনও। তবে ইংল্যান্ডে যাওয়া এবং সেখানে এক বছর থাকা-খাওয়ার ব্যবস্থার করবার প্রয়োজনীয় আর্থিক সামর্থ রিক্সাচালকের ছেলে হিসেবে তার নেই!

এই কথা হৃতিকের কানে যাওয়া মাত্র তিনি এগিয়ে আসেন এবং কামালের পাশে দাঁড়ান। ইতিমধ্যেই কামালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। এই খবর ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন কামালের গুরু ম্যাসেরাট্রো ফেরনান্দো আগুইয়েরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাকামেধাবীরিক্সাচালকহৃতিক রোশান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬

ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার ফকল্যান্ড ব্যানার বিতর্ক, তদন্তে নেমেছে ফিফা

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT