২০১৬ সালে রিও অলিম্পিকে হামলার ষড়যন্ত্র এবং ইন্টারনেটের মাধ্যমে আইএস এর পক্ষে কাজ করার দায়ে ৮ জনকে কারাদণ্ড দিয়েছে ব্রাজিল। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকেই ব্রাজিলের নাগরিক। অলিম্পিক গেমস শুরুর আগে এফবিআই এর তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১৫ বছর, একজনকে ৫ বছর ও বাকীদের ও ৬ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তবে তারা আইএস এর সদস্য নয়, কিন্তু আইএস সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিবিসি জানায়, গত আগস্টে অলিম্পিক গেমস শুরুর আগে ইন্টারনেটে ও মেসেজিং অ্যাপস ব্যবহার করে আইএস এর পক্ষ হয়ে উগ্রপন্থী উপাদান ছড়ানোর অভিযোগে ১৫ ব্যক্তিকে আটক করা হয়।
এফবিআই তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। গেমস শুরুর দুই সপ্তাহ আগে এফবিআই ব্রাজিলের পুলিশকে সতর্ক করে। অভিযুক্তরা বোমা তৈরির ভিডিও ইন্টারনেটে ছেড়েছে এবং অস্ত্র কেনার চেষ্টা করে বলে এফবিআই জানায়।
পরে আটককৃতদের মধ্যে ৭ জনকে ছেড়ে দেয়া হয় এবং বাকীদের অলিম্পিক গেমস এ রাসায়নিক হামলার ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের নতুন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হয়।







