জনপদ

রায়হান হত্যা: রিমান্ড শেষে জেলহাজতে আকবর

জনগণ ও পুলিশ ভিড়, রায়হান হত্যা মামলার রিমান্ড শেষে জেলহাজতে আক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ ও পুলিশ ভিড়, রায়হান হত্যা মামলার রিমান্ড শেষে জেলহাজতে আক্তার, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিমান্ড শেষে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই (বরখাস্ত) আকবর হোসেন ভূঁইয়াকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে তাকে পিবিআইর পক্ষ থেকে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আকবরকে আদালতে হাজির করে পিবিআই। এসময় আকবরকে দেখতে জনতার ঢল নামে। এ ঢল সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে।

গত ১০ অক্টোবর দুপুর দেড়টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেমের আদালত আকবরের ৭ দিনে রিমান্ড মঞ্জুর করেন।

 

বিষয়:এসআই আকবর পিবিআই রায়হান হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…