চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহানে ঝড়ে শীর্ষে রাজস্থান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ০৩, মে ২০১৫
স্পোর্টস
A A

শ্বাসরুদ্ধকর এক ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৪ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে শীর্ষ স্থান দখল করে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের অজিঙ্কা রাহানে ৫৪ বলে ৯১ রানের এক অতিমানবীয় ইনিংস খেলে জয়ের ভীত গড়ে দেন।

মুম্বাইয়ে অনুষ্ঠিত রোববারের ম্যাচটিতে রাজস্থান এই আসরে ষষ্ঠ বারের মতো জয়লাভ করে। যার ফলে ১৪ পয়েন্ট নিয়ে তারা এখন তালিকায় শীর্ষে উঠে এসেছে।

এর আগে টসে জিতে বোলিং এর সীদ্ধান্ত নেয় দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করে আইপিএলের প্রথম আসরের জয়ী রাজস্থান।  ২ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে তারা।

অজিঙ্কা রাহানে ৯টি চার ও ৩টি ছক্কায় সাজানো অপরাজিত ৯১ রানের ইনিংসটি খেলেন। এছাড়াও করুণ নাইর ৬১ রানের ইনিংস খেলে তাকে যোগ্য সঙ্গ দেন। ৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কায় এ সংগ্রহ করেন নাইর।

জয়ের লক্ষ্যে ১৯০ রান সংগ্রহের উদ্দেশ্যে ব্যাটিং করতে নেমে দিল্লি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও জয়ের আশা ঠিকই জাগিয়েছিলো। তবে ম্যাচের শেষ ওভারে প্রয়োজনীয় ১৫ রান তুলতে ব্যর্থ দিল্লি ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

জেপি ডুমিনি দিল্লির হয়ে ৩টি করে চার ও ছক্কায় সাজানো সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলইন্ডিয়ান প্রিমিয়ার লিগদিল্লি ডেয়ারডেভিলসরাজস্থান রয়্যালস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পুনর্মূল্যায়নের মানববন্ধন

এপ্রিল ১, ২০২৬
হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন বরখাস্ত কনস্টেবল শোয়াইবুর রহমান।

‘পুলিশ হত্যার বিচার আর কখনও চাইবো না’

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: ইরানের রাষ্ট্রদূত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের হুমকির জবাবে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT