বাংলাদেশ

রাস্তা বন্ধ করে পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

পল্টন মোড়-চরমোনাই

রাজধানীর পল্টনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) নেতাকর্মীরা।

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চরমোনাই পীরের (হাত পাখা) পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনার বরাবর স্মারকলিপি দিতে যাবার জন্য বায়তুল মোকাররমের আশেপাশে জড়ো হয় তারা।

সেখান থেকে গণমিছিল নিয়ে পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পল্টন মোড়ে তাদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে সেখানেই বসে পরে নেতাকর্মীরা। তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন আমীর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম।

সকাল ৯টার পর থেকে এ রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের এলাকা জুড়ে দেখা দেয় তীব্র যানজট।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…