চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় মাস্তানি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায় কতটা?

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৪:০৮ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
মতামত
A A

গাড়িতে ধাক্কা দেওয়ার অপরাধে একজন বয়স্ক লোককে পায়ে ধরে মাফ চাওয়ানোর মতো একটি ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হলো। এ ধরনের ঘটনা প্রকাশ হলে তা নিয়ে আলোচনা সমালোচনা হবে স্বাভাবিক। কিন্তু এই ঘটনার কারণে যতটা আলোচনা হচ্ছে তার চেয়ে অনেক বেশি হচ্ছে ওই ভিডিওতে ঢাকা ভার্সিটির নাম আসায়। যারা সমালোচনা করছেন তাদের বেশিরভাগই ওই ঘটনা নিয়ে কিছু বলছেন না, তাদের আক্রমণের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়!

ঘটনাটি বিশ্লেষণ করা যাক। যে ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে, সেটিতে একবার বলতে শোনা গেছে ‘আমরা ঢাকা ভার্সিটির মাস্তান’ আর গাড়িটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার দেখা গেছে। ওই ভিডিওর কোথাও ওই লোকটিকে বলতে শোনা যায়নি ‘আমি ঢাকা ভার্সিটির শিক্ষক’। তিনি বলেছেন: “শিক্ষক বইসা আছে গাড়িতে, আমিও একজন শিক্ষক।” এতে ধারণা করা যায় ভেতরে আরও একজন ছিলেন হয়তো। গাড়িতে যেহেতু বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছিল তাই গাড়ির ভেতরে থাকা মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেও পারেন, নাও পারেন। কারণ প্রক্টরের ভাষ্যমতে বিশ্ববিদ্যালয়ের স্টিকার জাল করার ঘটনাও রয়েছে। ধরলাম গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরই এবং তিনিই গাড়িতে বসে ছিলেন। কিন্তু তিনিতো দৃশ্যপটে নেই।যদি প্রসঙ্গক্রমে ওই শিক্ষকের নামও আসে তারপরও তিনি পুরো বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন না! তাই এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়কে আনা উদ্দেশ্যমূলক নয় কি?

যিনি ঘটনাটি ঘটিয়েছেন তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, সে কথা প্রমাণিত হয়েছে। তিনিও শিক্ষক তবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতার প্রমাণ এখনও পাওয়া যায়নি।

Banglabid

কিন্তু সবাই যে পয়েন্ট ধরে সমালোচনা করছেন সেটা ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধরেই। তার অর্থ এই দাঁড়ায় যে তারা হয়তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেননি অথবা এরকম একটি ন্যাক্কারজনক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শোনা মাত্রই সেটা না দেখে ঝাপিয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের গুষ্ঠি উদ্ধার করতে।

বর্তমান তরুণ প্রজন্মকে বলা হয় ‘শিরোনাম সর্বস্ব’। অর্থাৎ এরা কোন ঘটনার শিরোনাম দেখেই ক্রিয়া-প্রতিক্রিয়া এমনকি মারামারিতে জড়িয়ে পড়ে। পুরোটা পড়ার প্রয়োজন মনে করে না। কিন্তু ‘বুদ্ধিজীবী’ হিসেবে যারা গণমাধ্যমে লেখালেখি করেন বা কথা বলেন তারাও যদি ‘শিরোনাম সর্বস্ব’ হয়ে যান তাহলে কীভাবে হবে!? আপনারা যদি ভিডিওটি না দেখে বা ঘটনার গভীরে না গিয়েই বড় বড় আর্টিকেল লিখে বসেন, তা কি যথাযথ হবে?

একথা অস্বীকার করার উপায় নেই যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু শিক্ষার্থীর অনেক কর্মকাণ্ড নিন্দাযোগ্য। কিন্তু আশার কথা হচ্ছে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই করে এবং সমালোচনা প্রথমে তাদের কাছ থেকেই আসে। তার মানে এটা বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের নেতিবাচক কর্মকাণ্ড এই বিশ্ববিদ্যালয়েরই একটি বড় অংশ পছন্দ করে না বরং এর ঘোরবিরোধী।

Reneta

যারা ভাবছেন নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাফাই গাইতে আমার এত প্যাঁচাল, তাদের জ্ঞাতার্থে এতটুকু বলতে চাই: এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ যেকোন নেতিবাচক কর্মকাণ্ডের অন্যতম সমালোচকও আমি। সমালোচনা সবাই করতে পারে, যদি সেটা আসলেই সমালোচনাযোগ্য হয়, এবং সেটা করাই উচিৎ। কিন্তু যে ঘটনায় আসলে কোন দায় বিশ্ববিদ্যালয়ের নেই, সেটা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যখন প্রতিষ্ঠানটির গুষ্টি উদ্ধারে কাউকে আদাজল খেয়ে নামতে দেখি, তখন আপনার উদ্দেশ্য নিয়ে আসলেই আমি সন্দিহান।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকারি কর্মচারীদের সামাজিক দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হবে: সৈয়দ আশরাফ

পরবর্তী

রিজার্ভ চুরি: ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

পরবর্তী
রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: ৩০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

মঙ্গলবার সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT