আদালত

রাসিক: বিএনপির মেয়রপ্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

রাসিক: বিএনপির মেয়রপ্রার্থীর আবেদন নিষ্পত্তির নির্দেশ

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোট পুনরায় গণনা চেয়ে নির্বাচন কমিশনে করা বিএনপি সমর্থিত পরাজিত মেয়র প্রার্থী কাওসার জামানের আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাওসার জামানের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ঘোষিত ফলাফলে পরাজিত হন কাওসার জামান। এরপর ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনা চেয়ে গত ২৭ ডিসেম্বর ইসিতে আবেদন করেন তিনি।

পরবর্তীতে ইসিতে করা তার আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট করেন। সে রিট শুনানি নিয়ে হাইকোর্ট আজ আদেশ দেন।

বিষয়:নির্বাচন কমিশন বিএনপি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…