রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে আইএস

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস সিরিয়া যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জন কিরবি বলেছেন, ইরাক এবং সিরিয়া সীমান্তে আইএস’র রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে।
পরিকল্পিতভাবে নারকীয় ধ্বংস ও হত্যাযজ্ঞের জন্য আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে ধারণা মার্কিন কর্তৃপক্ষের।
সোমবার সিরিয়ার সবচে বড় তেলক্ষেত্রটি আইএস দখল করে নেওয়ার একদিন পর ড্রোন হামলায় দুই বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিহত হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






