চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় কলকাতায় অন্ত্যেষ্টিক্রিয়া

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
২:১৮ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

কলকাতায় চলছে আইসিসির সাবেক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআিই) সভাপতি জগমোহন ডালমিয়া শেষকৃত্যানুষ্ঠানের আয়োজন। সোমবার বিকেলে কলকাতার কেওড়াতলা শ্মশানে ভারত সরকার রাষ্ট্রীয় মর্যাদায় জগমোহন ডালমিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছে।

ক্রিকেটের বিশ্বায়নের নায়ক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ডালমিয়াকে শেষ বিদায় জানাতে কলকাতায় উপস্থিত হয়েছেন ভারতীয় বোর্ডের কর্মকর্তারা। এই ক্রিকেট সংগঠকের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট দুনিয়া।

মৃত্যুর পর রোববার রাতেই হাসপাতাল থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় আইসিসি’র সাবেক সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের তিনবারের সভাপতি জগমোহন ডালমিয়ার মরদেহ।

সকালে শুরু হয় তার অন্তিম যাত্রা। স্মৃতি বিজড়িত ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গলের অফিস, ইডেন গার্ডেন্সে দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধার জন্য রাখা হয়েছে জগমোহন ডালমিয়ার শবাধার।

বিকেলে কলকাতার কেওড়াতলা শ্মশানে ভারত সরকার রাষ্ট্রীয় মর্যাদায় জগমোহন ডালমিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছে। তাকে শেষ বিদায় জানাতে কলকাতায় হাজির হয়েছেন রবি শাস্ত্রীসহ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।

ক্রিকেটের অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে চলছে শোকের মাতম। সেই শোকে সামিল আইসিসিসহ পুরো ক্রিকেট বিশ্ব। সুনীল গাভাসকার থেকে শচীন টেন্ডুলকার, মহেন্দ্র ধোনি থেকে ভিরাট কোহলি, অনিল কুম্বলে কে নেই শোকাহতদের তালিকায়!

Reneta

টাইগারদের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ অবদান যার, সেই ডালমিয়ার মৃত্যুর শোক ছুঁয়ে গেছে বাংলাদেশকেও। ডালমিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জাতীয় লিগের শেষদিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালো ব্যাজ পরে শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ ক্রিকেটের অকৃত্রিম বন্ধুকে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জগমোহন ডালমিয়াডালমিয়াসাবের হোসেন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপনের বড় পরিকল্পনা

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

মে ১১, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১১, ২০২৬

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মে ১১, ২০২৬

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT