চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ‘দৈনিক ৭১ ডটকম’ সম্পাদক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৮
অপরাধ
A A
র‌্যাব-রাষ্ট্রবিরোধী প্রচারণায় 'দৈনিক ৭১ ডট কম’ সম্পাদক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে ‘দৈনিক ৭১ ডট কম’-এর ভারপ্রাপ্ত সম্পাদক শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর সেগুনবাগিচা থেকে রোববার দিবাগত রাত দেড়টায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ এর একটি অাভিযানিক দল।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্যসমৃদ্ধ পোস্ট, ব্যাঙ্গাত্মক প্রপাগান্ডা ও প্রচারণা চালানোসহ রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচারের প্রমাণ পাওয়া যায়।

Banglabid

বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান।

তিনি বলেন, র‌্যাব-৩ এর সাইবার মনিটরিং সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্ট যাচাই-বাছাই, পর্যবেক্ষণ, সাইবার টহল ও সন্দেহভাজন ব্যক্তিদের উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এরকম ফেসবুক আইডি ও ফেসবুক পেইজের সন্ধান পায়। এদের মধ্যে শেখ রিয়াদ মুহাম্মদ নুরের ফেসবুক আইডি, ফেসবুক পেইজ ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক ৭১ ডট কম এর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।

এমরানুল হাসান বলেন, শেখ রিয়াদ মুহাম্মদ নুর দীর্ঘদিন যাবত তার নিজের ফেসবুক আইডিসহ আরো ৩ টি পেজ একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার, দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন, একাত্তরের শহীদ – যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং ‘দৈনিক ৭১ ডট কম’ অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্য সমৃদ্ধ পোস্ট, প্রপাগান্ডা ও প্রচারণা চালানোসহ রাষ্ট্র বিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর কাজে লিপ্ত ছিল।

Reneta

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে দৈনিক ৭১ ডট কম অনলাইন নিউজ পোর্টালের ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়াও সে নিজেকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়ক গবেষক হিসেবে নিজের পরিচয় দিয়ে থাকে। সাংবাদিক হিসেবে তার কোনো রেজিস্ট্রেশন নেই। সে শুধুমাত্র ট্রেড লাইসেন্স নিয়ে অনলাইন নিউজ পোর্টালটি পরিচালনা করে আসছে।

আসামির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুয়া খবর
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT