রাষ্ট্রপতি যাবেন সাজেক ভ্যালি, ৬ দিন বন্ধ থাকবে সব রিসোর্ট

সাজেক ভ্যালির পাহাড়ি পরিবেশে রিসোর্ট ও প্রকৃতি, যেখানে রাষ্ট্রপতি যাবেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাঙ্গামাটি প্রতিনিধি: রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আগমন উপলক্ষে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬দিন পর্যন্ত সাজেকের সকল রিসোর্ট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট মালিক সমিতি।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আগামী ১২ থেকে ১৪ মে তিনদিনের ব্যক্তিগত সফরে অবকাশ যাপনে রাঙ্গামাটির সাজেক ভ্যালি আসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসনের অনুরোধে সাজেকের রিসোর্ট মালিক সমিতি আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন সাজেকের সকল রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। ১৫ মে থেকে যথারীতি সাজেকের রিসোর্টসহ সকল কটেজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে ও জানানো হয়।
রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সফর উপলক্ষে বৃহস্পতিবার সাজেকে জেলা প্রশাসকসহ জোন কমান্ডারের সমন্বয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, মহামান্য রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে নিরাপত্তার কথা চিন্তা করে আগামী ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত ছয় দিন সাজেকের সকল রিসোর্ট বন্ধ থাকবে।
১৫ মে থেকে যথারীতি আবারও পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।






