বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাত

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত করেছেন নতুন সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

সেনাপ্রধান হিসেবে কর্মদিবসের প্রথমদিন দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন তিনি।

এর আগে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নতুন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।

২৫ জুন নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সেনাপ্রধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…