রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছলে রাষ্ট্রপতি তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







