অন্যান্য

রাষ্ট্রধর্ম ইসলাম থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

রাষ্ট্রধর্ম ইসলাম থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

সংবিধানে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই আদেশ দেন। রিট আবেদনকারী আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী আদালতে নিজেই শুনানি করেন।

১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতার নীতি ফিরিয়ে আনার পরও রাষ্ট্রধর্ম বহাল রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে চলতি বছরের ১ আগষ্ট এই রিট আবেদনটি করেছিলেন তিনি।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ইসলাম ধর্ম থাকার বিধানটি কোনভাবেই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় রিট খারিজ করেছেন আদালত।

বিষয়:রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম-ইসলাম রাষ্ট্রধর্ম-হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…