চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদার বিরুদ্ধে সমন

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
১২:৩৪ পূর্বাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করেছেন সিএমএম আদালত। বাদী পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করা রাষ্ট্রদ্রোহীতা। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। 

গত বছরের ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। 

বেগম খালেদা জিয়ার ঐ বক্তব্যের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে উকিল নোটিশ পাঠায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। নোটিশের জবাব না পেয়ে সকালে সিএমএম কোর্টে ঐ বক্তব্যের জন্য খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহীতার মামলা করেন। শুনানি শেষে বেলা সাড়ে বারোটার দিকে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। 

বাদী পক্ষের আইনজীবীরা বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলা রাষ্ট্রদ্রোহীতার শামিল। 

তারা বলেন, মমতাজউদ্দীন মেহেদী বাদী হয়ে বেগম খালেদা জিয়াকে আসামী করে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ১২৩ এর ক, ১২৪ এর ক এবং ৫০৫ দণ্ডবিধি আইনে কগনিজেন্স নিয়ে আদালত বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন। এবং আগামী ৩রা মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। 

বিএনপির আইনজীবীরা বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলা।

Reneta

তারা বলেন, যখনই খালেদা জিয়া বা তারেক জিয়া কোনো বক্তব্য দেন তখন তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। তারই ধারাবাহিকতায় এই মামলা করা হয়েছে। যিনি এই মামলা করেছেন, মামলা করার অধিকার তার নেই। 

আগামী ৩ মার্চ আসামীর উপস্থিতিতে মামলার শুনানী হবে আদালতে। আদেশের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়ামুক্তিযুদ্ধশহীদের সংখ্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT