বাংলাদেশ

রাশিয়া হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

রাশিয়া হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক জানিয়ে প্রধানমন্ত্রী এভাবে নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ডের জন্য নিন্দাও জ্ঞাপন করেন তিনি।

মঙ্গলবার দিমিত্রি মেদভেদভের কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা বলেন, ইতিহাসমণ্ডিত শহর সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলে এই ধরনের সন্ত্রাসী আক্রমণ চালিয়ে ১০ জনকে হত্যা ও আরো অনেক জনকে আহত করার ঘটনায় আমি খুবই বিস্মিত ও হতভম্ভ।

এই ধরনের জ্ঞানহীন সন্ত্রাসবাদের ঘটনায় সারা বাংলাদেশের মানুষের পক্ষে নিন্দাজ্ঞাপন করছি। আমরা এই দুঃসময়ে রাশিয়ার মানুষ ও সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সন্ত্রাসীরা সন্ত্রাসীই, তাতে তাদের রঙ, ধর্মবিশ্বাস বা ধর্ম যাই হোক না কেন সভ্য সমাজে তাদের জন্য কোন জায়গা নেই। সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে আমরা একত্র।

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরো লিখেছেন, আমি আপনাকে এবং আপনার মাধ্যমে আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের প্রার্থনা রইলো।

সোমবার দুপুরের ওই বিস্ফোরণে এখন অন্তত ১১ জন নিহত হয় এবং ৫০ জন গুরুতর আহত হন। এই ঘটনার মধ্যে পাশের আরেকটি স্টেশনে একটি শক্তিশাল বোমার সন্ধান পাওয়া যায় এবং সেটি নিস্ক্রিয় করা হয়। রেল স্টেশনে বোমা বিস্ফোরণকারী মধ্য এশিয়ার নাগরিক এবং তার বয়স ২০ এর কাছাকাছি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করেছে রুশ গণমাধ্যম।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…