চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিরোধী স্লোগান, তদন্তের মুখে ক্রোয়েশিয়ার ভিদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৮, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ইউক্রেনের পক্ষে রাশিয়া বিরোধী স্লোগান দিয়ে বিপাকে পড়েছেন ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে নেয়ার অন্যতম কারিগর ডোমাগজ ভিদা। রাশিয়া ম্যাচের পর একটি ভিডিও বার্তায় তিনি এই কাজ করেন।

ম্যাচের পর সাবেক সতীর্থ ভুকোজেভিখের সঙ্গে ভিদা ওই ভিডিও বার্তায় অংশ নেন। সেখানে দুজনে ‘গ্লোরি টু ইউক্রেন’ বলে স্লোগান দেন। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন ইউক্রেনের এক সাংবাদিক।

এই স্লোগান ২০১৪ সালের পর থেকে রাশিয়ান জাতীয়তা বিরোধী প্রচারে রুপ নেয়। ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার সঙ্গে উত্তেজনার পর থেকে এটি শুরু হয়।

Banglabid

শনিবার নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর ক্রোয়েশিয়া এগিয়ে যায় অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটের খেলায়। ১০১তম মিনিটে লুকা মদ্রিচের কর্নার থেকে উড়ে আসা বল ডোমাগজ ভিদা হেড করলে বল জালে জড়িয়ে যায়। এরপর রাশিয়া ব্যবধান ২-২ করে ১১৫তম মিনিটে। পরে পেনাল্টি শ্যুটআউটে হেরে যায় স্বাগতিকরা।

ভিদার ভিডিওটি প্রকাশের পরপরই রাশিয়ায় ভাইরাল হতে থাকে। সেটি নজরে এসেছে ফিফারও। বিশ্বকাপের মতো আসরের সময় এই ধরণের মন্তব্য ভালোভাবে নেয়নি সংস্থাটি। ইএসপিএন ফুটবলকে ফিফা জানিয়েছে, ভিদার এই কাণ্ড তদন্ত করে দেখা হবে। তার আগে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রোয়েশিয়াবিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভালো ব্যাটিং ‘অসম্ভব’ ছিল না

পরবর্তী

জমকালো আয়োজনের অপেক্ষায় চলচ্চিত্র শিল্পীরা

পরবর্তী

জমকালো আয়োজনের অপেক্ষায় চলচ্চিত্র শিল্পীরা

তবে কি জুভেন্টাসে যাচ্ছেন না রোনালদো?

সর্বশেষ

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT