চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-তুরস্কের পর যুদ্ধবিমান নিয়ে চীন-জাপান উত্তেজনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় রাশিয়া-তুরস্ক উত্তেজনা যখন তুঙ্গে ঠিক তখনই যুদ্ধবিমান নিয়ে চীন ও জাপানের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জে চীনের ১১টি সামরিক বিমান মহড়া দেয়ার পর জাপানও তার জঙ্গিবিমান পাঠায় সেখানে।

তবে চীন বলছে, দূরপাল্লার যুদ্ধ সক্ষমতার উন্নয়নে এই মহড়া চালিয়েছে তারা। চীনের বিমান বহরে ছিল ৮টি বোমারু বিমান, দুটি গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমান এবং একটি আগাম সতর্কতাকারী বিমান।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শুক্রবার এগুলো জাপানের মিয়াকো এবং ওকিনাওয়া দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করে।

চীনের বিমান বাহিনীর মুখপাত্র শেন জিঙ্ক বলেছেন, পশ্চিম প্রশান্ত অঞ্চলের এই মহড়ায় বেশ কয়েকটি বিমান অংশ নেয়। সাগরে এ ধরনের উন্মুক্ত মহড়ায় চীনের সামরিক বাহিনীর দূরপাল্লার যুদ্ধ সক্ষমতা বাড়ছে বলে জানান শেন।

জাপানে আকাশসীমা প্রায়ই লঙ্ঘন করে চীন ও রাশিয়ার জঙ্গিবিমান। আর এটা ঠেকাতে জাপানকে প্রতি বছর শত শত বার জঙ্গিবিমান পাঠাতে হয়।

পূর্ব চীন সাগরের মালিকানা নিয়ে এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন-জাপানরাশিয়া-তুরস্কসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT