চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-কাতার বিশ্বকাপ: ‘ঘুষ কাণ্ডে’ অভিযুক্ত একাধিক ফিফা নির্বাহী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ঘুষের বিনিময়ে রাশিয়া ও কাতারকে বিশ্বকাপে স্বাগতিক করার পক্ষে ভোট দিয়েছিলেন ফিফার একাধিক নির্বাহী, এমন জানিয়েছেন মার্কিন আদালত। ফুটবলে দুর্নীতি নিয়ে গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত শেষে সোমবার অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই নির্বাহীরা বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব পাইয়ে দেয়ার জন্য অর্থের বিনিময়ে রাশিয়া ও কাতারকে ভোট দিয়েছিলেন।

তদন্তে সাউথ আমেরিকা থেকে উঠে এসেছে দুজনের নাম। একজন মহাদেশটির ফুটবলের অভিভাবক কনমেবলের সাবেক প্রধান নিকোলাস লিওস। আরেকজন ব্রাজিলের ফেডারেশন প্রধান রিকার্ডো টেইক্সিরিয়া। তাদের বিরুদ্ধে অভিযোগ ‘দুজনেই ২০২২ বিশ্বকাপে কাতারকে স্বাগতিক করার জন্য ভোট দিয়েছেন।’

Banglabid

রাশিয়াকে ২০১৮ বিশ্বকাপে স্বাগতিক বানানোর জন্য ঘুষ নিয়েছিলেন ফিফার বহিষ্কৃত সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার। এক অখ্যাত অ্যাকাউন্টের মাধ্যমে ৪০ লাখ ডলার ঘুষ নেন তিনি। সেসময় নর্থ ও সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান কনফেডারেশন কনক্যাকাফের প্রধান ছিলেন।

একই অভিযোগে বহিষ্কৃত হয়েছেন ফিফার নির্বাহী কমিটির সাবেক সদস্য ও গুয়েতেমালা ফুটবলের সাবেক প্রধান রাফায়েল সালগুয়েরো।

গত বছর গৃহবন্দি থাকা অবস্থায় মারা গেছেন নিকোলাস লিওস। ২০০৬ ও ২০১২ সালে মার্কেটিং এবং টিভিস্বত্ত্বের বিষয়ে ঘুষ নিয়ে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন টেইক্সিরিয়া ও ওয়ার্নার। গত বছর নিষিদ্ধ হয়েছেন সালগুয়েরো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপরাশিয়া বিশ্বকাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলের সকল প্রবেশ পথ বন্ধ ঘোষণা

পরবর্তী

করোনাভাইরাস: অসচ্ছল পরিবারের পাশে কণ্ঠশিল্পী সাবা

পরবর্তী

করোনাভাইরাস: অসচ্ছল পরিবারের পাশে কণ্ঠশিল্পী সাবা

করোনাভাইরাস: হাসপাতালগুলোতে রোগীদের দ্রুত চিকিৎসার আহ্বান

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT