আন্তর্জাতিক

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, অর্ধশতাধিক নিহতের আশঙ্কা

রাশিয়ার সিটি অব রাস্টভ-অন-ডনে একটি যাত্রীবাহী জেট বিমান বিদ্ধস্ত হয়েছে। বিমানে মোট ৫৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলো। ধারণা করা হচ্ছে, তাদের সবাই নিহত হয়েছে।

দুবাই থেকে রাশিয়ায় উদ্দেশ্যে ছেড়ে আসা ফ্লাইদুবাই বোয়িং ৭৩৮ বিমানটি রানওয়েতে খুব জোড়ে আছড়ে পড়ে এবং সাথে সাথেই সেটা আগুন ধরে বিষ্ফোরিত হয়ে যায়।

এখনও এই দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে সামনে কিছু দেখা না যাওয়া এবং তীব্র বাতাসই এই দুর্ঘটনার কারণ।

এরই মধ্যে বিমানবন্দর থেকে অন্যান্য ফ্লাইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

বিষয়:বিমান বিদ্ধস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…