আন্তর্জাতিক

পাখির আঘাতে আকাশে ফ্লাইদুবাইয়ের বিমানে আগুন, তারপরে যা ঘটলো..

আকাশে অদ্ভুত আলো ও আগুনের ঘটনা, সম্ভবত বিমানের দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে অদ্ভুত আলো ও আগুনের ঘটনা, যা সম্ভবত একটি বিমানের দুর্ঘটনার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নেপাল থেকে দুবাই যাওয়ার পথে ‘ফ্লাইদুবাই’ এর একটি বিমান পাখির সঙ্গে আঘাত লেগে ইঞ্জিনে আগুন লেগে গেলে নাটকীয়ভাবে তা সংযুক্ত আরব আমিরাতে অবতরণ করেছে। বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিতে ১৬৭ জন যাত্রী ছিল, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফ্লাইদুবাইয়ের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরুলা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, কাঠমান্ডু থেকে উড্ডয়নের পরপরই ফ্লাইদুবাই বোয়িং ৭৩৭-৮০০ বিমানে ১৬৭ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনে আগুন ধরে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফ্লাইটটি স্বাভাবিক ও পরিকল্পনা অনুযায়ী তার গন্তব্য দুবাইতে গেছে বলে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি টুইটে বলেছে।

ফ্লাইদুবাইয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, বিমানটির দুবাইয়ের স্থানীয় সময় মধ্যরাতে স্বাভাবিকভাবে অবতরণ করেছে।

বিষয়:বিমান বিদ্ধস্ত বিমান বিপর্যয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…