চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় প্রধান বিরোধী দলীয় নেতা গ্রেফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

রাশিয়ার প্রধান বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে রাজধানী মস্কোয় চলমান একটি সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ কর্মসূচি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে হাজারো মানুষ জড়ো হয়েছে রাস্তায়। মিছিল, র‌্যালিসহ বিভিন্ন ধরণের বিক্ষোভ কর্মসূচি চলছে। এরকমই একটি র‌্যালি থেকে গ্রেফতার করা হয় নাভালনিকে।

অ্যালেক্সেই নাভালনি মধ্য মস্কোয় র‌্যালিটিতে যোগ দেয়ার জন্য পৌঁছানোর সাথে সাথেই তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের অনেকেই বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

Banglabid

আটক হওয়ার পর অবশ্য এক টুইটবার্তায় নাভালনি সবাইকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। বলেন, ‘বন্ধুরা, আমি ঠিক আছি। আমাকে বের করতে লড়াই করার কোনো দরকার নেই। ভার্সকায়া (মস্কোর প্রধান সড়ক) জুড়ে এগিয়ে যাও। এখনকার জন্য আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই।’

নাভালনি ছাড়া আরও ৫ শতাধিক বিক্ষোভকারীকে মস্কো এবং দেশের অন্যান্য স্থান থেকে আটক করা হয়েছে। বিবিসি জানিয়েছে, মিছিলগুলোর বেশিরভাগই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেআইনিভাবে আয়োজন করা হয়।

টেলিভিশনে প্রকাশিত ভিডিওচিত্রে বিক্ষোভকারীদের প্রধানমন্ত্রী মেদভেদেভের পদত্যাগের দাবির পাশাপাশি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও ‘পুতিন নিপাত যাক!’ (Down with Putin), ‘পুতিন ছাড়া রাশিয়া চাই!’ (Russia without Putin), ‘পুতিন একটা চোর!’ (Putin is a thief) ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

Reneta

স্থানীয় সংবাদকর্মীরা জানান, রাশিয়ায় ২০১১/২০১২ সালের পর এটাই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের আগেই প্রাদেশিক ভোটে এগিয়ে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল

পরবর্তী

‘‌নেইমার ২০১৭ সালের সেরা খেলোয়াড়’

পরবর্তী

‘‌নেইমার ২০১৭ সালের সেরা খেলোয়াড়’

ব্লগার রাজীব হত্যা: হাইকোর্টের রায় ২ এপ্রিল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT