চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণ: ধ্বংসস্তুপ থেকে ১১ মাসের শিশু জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
রাশিয়া-গ্যাস বিস্ফোরণ-শিশু উদ্ধার

গ্যাস বিস্ফোরণের ৩৫ ঘন্টা পর রাশিয়ার মাগনিতোগোরস্ক শহরের এক বহুতল ভবনের ধ্বংসস্তুপ থেকে ১১ মাসের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে তাৎক্ষণিকভাবে রাজধানী মস্কোতে নেয়া হয়েছে বলে জানায় উদ্ধারকারী দল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ছেলেশিশুটির জ্ঞান থাকলেও অবস্থা ‘খুবই গুরুতর’।

Banglabid

মন্ত্রণালয়ের বরাতে বিবি জানায়, ধ্বংসস্তুপের ভেতর প্রচণ্ড ঠান্ডায়ও শিশুটি দীর্ঘ সময় বেঁচে ছিল। কিন্তু ঠাণ্ডায় তার কয়েকটি অঙ্গ জমে গিয়ে সেগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তার মাথায় আঘাত লেগেছে এবং পায়ের কয়েক জায়গায় হাড় ফেটে গেছে।রাশিয়া-গ্যাস বিস্ফোরণ-শিশু উদ্ধার

ইভান নামের ছেলেটির মাও বেঁচে আছেন। তাকে অনেকক্ষণ আগেই ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়।

নববর্ষের আগের দিন গ্যাস লিক থেকে বিষ্ফোরণ ঘটে ৯জনের মৃত্যু হয়েছে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

Reneta

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরের ১০তলা ভবনটিতে গ্যাস বিস্ফোরণে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে ৩২ জন। এখনো উদ্ধারকাজ চলছে।রাশিয়া-গ্যাস বিস্ফোরণ-শিশু উদ্ধার

বিস্ফোরণের পর পরিস্থিতি বুঝতে মঙ্গলবারই মাগনিতোগোরস্ক শহরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিস্ফোরণের ঘটনায় ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবনের ৪৮টি ফ্ল্যাট ধসে পড়ে।  ভবনটিতে প্রায় ১২০ জন মানুষের বাস। তবে বর্ষবরণের জন্য কিছু মানুষ বাইরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস বিস্ফোরণরাশিয়ায় বহুতল ভবনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মৃণাল সেনের শেষকৃত্য সম্পন্ন

পরবর্তী

‘পাপী’ স্মিথ-ওয়ার্নারের জন্য আরেকটা সুযোগ চান পেইন

পরবর্তী

‘পাপী’ স্মিথ-ওয়ার্নারের জন্য আরেকটা সুযোগ চান পেইন

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া গান্ধী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT