চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় একদিনে ৭ শতাধিক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০২১
আন্তর্জাতিক
A A

করোনার ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। এরমধ্যেই ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশটি। একদিনে রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৭ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৩৯ জন। 

করোনা মহামারিতে রাশিয়ায় গত কয়েক সপ্তাহজুড়ে আকাশ ছুঁয়েছে সংক্রমণের সংখ্যা। এর মধ্যেই দেশটির বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে টিকা গ্রহণে অনীহা।

সম্প্রতি দেশটিতে চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এর জের ধরে গত সপ্তাহগুলোয় কিছুটা বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৬০১ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে। দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় কমপক্ষে ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জরিপকারী সংস্থা রসতাত।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২২৮ জন,মৃত্যু হয়েছে ১ হাজার ৪৫৭ জন।এছাড়া গত কয়েকমাসের তাণ্ডবের পর করোনার মৃত্যু কিছুটা কমেছে যুক্তরাষ্ট্র এবং ভারতে।

তবে করোনাভাইরাস ধরন ও অবস্থান পরিবর্তন করায় প্রতিদিনই নতুন নতুন শঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Reneta

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪১ লাখ ৮২ হাজার ৮৩০ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়ায়করোনাকরোনাভাইরাসমৃত্যুরাশিয়াশনাক্তের হার
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT