আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান

রাশিয়ার সামরিক সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিরিয়ার পশ্চিমা সমর্থিত বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ)। সংগঠনটি একই সঙ্গে আসাদবিরোধী এবং আইএসবিরোধী হিসেবে পরিচিত।

এফএসএ এর একজন প্রতিনিধি বলেছে , রুশ বাহিনী নিয়মিতভাবে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। তাই মস্কোকে বিশ্বাস করা যায়না এবং তাদের সহায়তারও প্রয়োজন নেই।

ইসলাম আল রিয়াজ নামে একজন বলেন, রাশিয়া সিরিয়ায় সাহায্য করার কথা বলে নির্বিচারে সিরিয়ায় মানুষ মারছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এফএসএ’কে সাহায্য করার বিষয়ে রাশিয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বিষয়:সিরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…