আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে বিষপ্রয়োগ

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি বিষপ্রয়োগের প্রতিবাদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি বিষপ্রয়োগের ঘটনায় প্রতিবাদে বক্তৃতা দিচ্ছেন, যা আন্তর্জাতিক সংবাদে আলোচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ দেয়া হয়েছে বলে জানিয়েছে জার্মান। জার্মানির সামরিক পরীক্ষাগারে টক্সিকোলোজি পরীক্ষায় নাভালনির দেহে নোভিচক নার্ভ দেয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

২০ অগাস্ট রাশিয়ার অভ্যন্তরীন ফ্লাইটে সাইবেরিয়ার থেকে মস্কো যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তার পানীয়তে বিষ মেশানোর অভিযোগ করা হয়। নাভালনিকে প্রথমে রাশিয়ায় চিকিৎসা দেয়া হয়।

সেখানে তিনি কোমায় চলে যান। পরে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেয়া হয়। সেখানে তিনি এখনও কোমায় আছেন। সেখানের চিকিৎসকরাই তাঁর শরীরে বিষ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয়:অ্যালেক্সি নাভালনি ভ্লাদিমির পুতিন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…