চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টাগবোটে হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ক্রিমিয়া উপকূলে রাশিয়া তাদের টাগবোটে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। তাদের দাবি, হামলায় টাকবোটের ইঞ্জিন, গার্ড রেইল ও বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের নৌবাহিনী এক বিবৃতিতে এই অভিযোগ করেছে বলে বিবিসি জানিয়েছে।

তাদের অভিযোগ, তাদের একটি টাগবোট ও দুটি যান আজভ সাগর দিয়ে মারিইউ শহরের দিকে যাচ্ছিল। কিন্তু রাশিয়ার ভূমিকা ছিল “খোলাখুলিভাবে আক্রমণাত্মক”।

তারা জানায়, রামিয়ার এই কর্মকাণ্ড জাতিসংঘ নির্ধারিত সামুদ্রিক আইনের লঙ্ঘন। এই পথে যানচলাচলের খবর তারা রাশিয়াকে আগেই জানিয়েছিল।

তবে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের যানটি তাদের সীমানায় ছিল এবং “উত্তেজক কর্মকাণ্ড’’ পরিচালনা করছিল। দুটি যুদ্ধ জাহাজ এবং একটি টাগবোট ‘‘এই অঞ্চলে যুদ্ধাবস্থা সৃষ্টি করতে চাইছিল”।

আজভ সাগরটি ক্রিমিয়ার পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি ২০১৪ সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়, আর এর দক্ষিণাঞ্চল রাশিয়ার পক্ষের বিচ্ছিন্নতাবাদীদের দখলে।

Reneta

সম্প্রতি এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দুটি দেশ আজভ সাগরে বাধামুক্ত নৌ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে।

যদিও রাশিয়া এই অঞ্চলে সামরিক উপস্থিতি এবং তদারকি বৃদ্ধি করেছে। অনেকেই এই ভূমিকাকে ইউক্রেনের আজব বন্দরে “অর্থনৈতিক নিষেধাজ্ঞা’’ বলে উল্লেখ করছে।

২০১৪ সালের এপ্রিলে ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের পর থেকে এখন পর্যন্ত এই অঞ্চলে ১০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনটাগবোটটাগবোটে হামলারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT