মাঝ আকাশে রুশ বিমান বিধ্বস্ত হওয়ার রাশিয়ার দাবির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে মিশর।
মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরো কয়েকদিন লাগবে।
এর আগে উড়োজাহাজের বাইরের কোনো কিছুর আঘাতেই মিশরে রুশ ফ্লাইট বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছিল রাশিয়ার বিমান সংস্থা।
ওদিকে বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হওয়া ফ্লাইট রেকর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে মিশর, রাশিয়া ও আয়ারল্যান্ডের তদন্তকারী দল।
তবে বিমানটি জঙ্গিগোষ্ঠি আইএস এর ভূপাতিত করার দাবিকে প্রচারণা বলেছেন, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি।
খুব শিগগিরই দুর্ঘটনার কারণ জানা যাবে বলে আশা করেছেন তিনি। শনিবার ২শ’ ২৪ আরোহী নিয়ে মিশরের সিনাই উপত্যকায় বিধ্বস্ত হয় রুশ এয়ারলাইন্সের বিমানটি।







