তথ্যপ্রযুক্তি

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি স্টেশন হ্যাকারদের দখলে

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি স্টেশন হ্যাকারদের দখলে, হ্যাকার silhouette ও ডেটা কোডের ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন হ্যাকার silhouette, ডেটা কোডের ব্যাকগ্রাউন্ডে, রাশিয়ার টিভি স্টেশন হ্যাকিং এর চিত্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনের যুদ্ধের ফুটেজ সম্প্রচারের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় টিভি স্টেশন হ্যাক করার দাবি করেছে হ্যাকিং গ্রুপ অ্যানোনিমাস।

তবে বিবিসি এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি এখনও।

অ্যানোনিমাস এক টুইটার পোস্টে রাশিয়ান স্ট্রিমিং সার্ভিস উইঙ্ক এবং আইভি ছাড়াও রাশিয়া ২৪, চ্যানেল ওয়ান, মস্কো ২৪ এর মতো চ্যানেলগুলো হ্যাক করার দাবি করেছে।

অন্য একটি পোস্টে হ্যাকার গ্রুপটি জানায়, এটি তাদের দেখা সবচেয়ে বড় অপারেশন। তারা বিষয়টি নিয়ে চিন্তিতও, কারণ রাশিয়ান সরকার এ কাজকে হুমকি হিসেবে দেখতে পারে এবং মিথ্যা প্রচার করে তাদের ক্ষতির চেষ্টা করতে পারে।

হ্যাকিং করে গ্রুপটি রাশিয়ার আগ্রাসনে জবাব দিয়ে বিশ্বকে সর্বদা ভালোর জন্য পরির্বতনের দাবি করেছে।

বিষয়:রাশিয়া ইউক্রেন উত্তেজনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…