চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার তেল সংরক্ষণাগারে ইউক্রেনের হামলার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২২
আন্তর্জাতিক
A A

রাশিয়ার বেলগরদ শহরের একটি তেল সংরক্ষণাগারে হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ক্রেমলিনের দাবি, হেলিকপ্টার থেকে ওই হামলা চালিয়েছে ইউক্রেনীয়রা।

তবে এই দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

বিবিসি বিশ্লেষকদের বরাতে জানায় , হামলায় ব্যবহৃত হেলিকপ্টারটি যে মডেলের তা রাশিয়া ও ইউক্রেন দু’ পক্ষই ব্যবহার করে থাকে।

টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে বেলগরদ অ্যাপার্টমেন্ট ব্লকের কাছে আগুন জ্বলছে।

কিছু ক্লিপ দেখা যায় তেল ডিপোতে উড়োযান আঘাত করছে।

নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ বলেন, ‘কোন কারণে, তারা বলছে আমরা এর পিছনে আছি। এটি বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়।’

Reneta

ইউক্রেনের বিমান এর আগে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত করেনি।

বেলগরদের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ ইউক্রেনকে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছেন এবং পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এ বিষয়ে বিস্তারিত জানান।

তিনি বলেন, দুটি ইউক্রেনীয় এমআই-২৪ হেলিকপ্টার অত্যন্ত কম উচ্চতায় রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে এবং বেলগরদের উপকণ্ঠে একটি বেসামরিক তেল স্টোরেজ সুবিধার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে কিছু স্টোরেজ ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন লেগেছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, ঘটনাটি কিয়েভের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আরামদায়ক পরিস্থিতি তৈরি করবে বলে মনে করা যায় না। এখন পর্যন্ত সেই শান্তি আলোচনায় সামান্য অগ্রগতি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT